ঢাকাThursday , 11 January 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আড়াই মাস পরে আজ নয়াপল্টনের বিএনপি কার্যালয় খুলছে

Link Copied!

টানা আড়াই মাস তালাবদ্ধ থাকার পর আজ বৃহস্পতিবার রাজধানীর নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় খুলবে। আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকাল তিনটায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ৭ই জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করবে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এতে বক্তব্য রাখবেন।

 

এ ছাড়া সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান উপস্থিত থাকবেন।

একদফা আন্দোলনের অংশ হিসেবে গত ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের ডাক দেয় বিএনপি। কিন্তু ওই মহাসমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষে পণ্ড হয়ে যায় সেই মহাসমাবেশ। এরপর পুলিশ কার্যালয়টি ঘিরে রেখে তালাবদ্ধ করা হয়। সেই থেকে তালাবদ্ধ কার্যালয়টি। পুলিশ বলছে কার্যালয় খুলতে কোনো বাধা নেই। যদিও বিএনপির অভিযোগ কার্যালয়ের সামনে কোনো নেতাকর্মী গেলেই পুলিশ তাদের আটক করে।নির্বাচনের পর ধরপাকড় কমে আসায় দলটি আজ কার্যালয়ে যাবে।