ঢাকাFriday , 5 January 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সামরিক শক্তি যেন সরকারকে হাইজ্যাক করতে না পারে : ইনু

Link Copied!

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর- ভেড়ামারা) আসনের ১৪ দল মনোনীত নৌকা প্রার্থী, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘এবারের নির্বাচনে জাতির সামনে দুইটা কাজ। একটা রাষ্ট্রের অন্যটা এলাকার। রাষ্ট্রের কাজ হলো বিদেশিরা যেন রাষ্ট্রের ওপর থাবা মারতে না পারে। সামরিক শক্তি যেন সরকারকে হাইজ্যাক করতে না পারে, জঙ্গিরা যেন ছোবল মারতে না পারে, সেখান থেকে রাষ্ট্রকে নিরাপদ রাখা।’

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ভেড়ামারার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত শেষ নির্বাচনী পথসভায় এসব কথা বলেন জাসদ সভাপতি।

 

তিনি বলেন, নেত্রী শেখ হাসিনা সেই কাজটাই করছেন। আমি ইনু তার পাশে দাঁড়িয়ে রাষ্ট্রকে বাঁচানোর চেষ্টা করছি। আর এলাকার জন্য কাজ করছি।

শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘এই রাষ্ট্রকে বাঁচাতে হলে, মানুষকে নিরাপদে রাখতে হলে আমি একা পারছি না। ইনু সাহেব, মেনন সাহেব আমার পাশে আছেন।

এর আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ইনু বলেন, বিএনপি-জামায়াতের অবরোধে নির্বাচনের কোনো সমস্যা হবে না। আমার নির্বাচনী এলাকার মধ্যে আওয়ামী স্বতন্ত্র প্রার্থী মাঝেমধ্যেই তার গুণ্ডাবাহিনী দিয়ে আক্রমণ করার চেষ্টা চালাচ্ছে।

তবে সকল আশঙ্কা উড়িয়ে দিয়ে তিনি বলেন, সারা দেশে নির্বাচন নির্বিঘ্ন হবে। তবে কিছু ক্ষেত্রে সাংঘর্ষিক হবে, যদি প্রশাসন এখনই এসব বন্ধ করতে না পারে।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, জাসদ নেতা অসিত কুমার সিংহ রায়, বশির উদ্দিন বাচ্চু, সাবেক আওয়ামী লীগের সম্পাদক আমিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শরিফুজ্জামান নবাব, সাবেক কমিশনার শওকত হোসেন বকুল প্রমুখ।