ঢাকাTuesday , 17 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হরতাল বাড়লো ৪৮ ঘণ্টা

Link Copied!

Bnp-logoনিজস্ব প্রতিবেদক : বিএনপির হরতাল কর্মসূচি আরো ৪৮ ঘণ্টা বাড়ানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী আগামীকাল বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা বর্ধিত হরতাল চলবে।
এর আগে ঘোষিত চলমান ৭২ ঘণ্টা হরতালের সময়সীমা শেষ হচ্ছে আগামীকাল বুধবার সকাল ৬টায়। আর ওই সময় থেকেই শুরু হবে ৪৮ ঘণ্টার হরতাল।
মঙ্গলবার বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এক বিবৃতিতে এ ঘোষণা দেন।
বিবৃতিতে তিনি বলেন, ‘২০ দলীয় জোটের সিনিয়র নেতৃবৃন্দ ও সকল রাজবন্দীর মুক্তির দাবিতে এবং এখনও পর্যন্ত অবৈধ সরকার গণদাবির প্রতি শ্রদ্ধা প্রদর্শন না করায় আমাদের অঙ্গীকার অনুযায়ী ২০ দলীয় জোটের উদ্যোগে চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি পুনরায় আগামীকাল বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী চলমান সর্বাত্মক হরতাল কর্মসূচি বর্ধিত করা হলো।’
চলমান অবরোধ-হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন ও ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আহ্বান জানান সালাহউদ্দিন।