ঢাকাThursday , 7 December 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বোরহানউদ্দিনে প্রজনন স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির লক্ষ্যে প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা

Link Copied!

কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোলার বোরহানউদ্দিনে প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশ ও তারুণ্যের কন্ঠস্বর-প্ল্যাটফর্ম এর যৌথ আয়োজনে ও নারীপক্ষের অধিকার এখানে, এখনই (RHRN-২) প্রকল্প সহযোগিতায় বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে বোরহানউদ্দিন হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী অফিসার মো. রায়হান-উজ্জামান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বোরহানউদ্দিন উপজেলা পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডা. মো. মাসুম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের বোরহানউদ্দিন উপজেলার কর্মকর্তার প্রতিনিধি আবুল কালাম খান সহ বিভিন্ন ইউনিয়নের পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউবি), সাংবাদিক ও স্বেচ্ছাসেবকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ এর নির্বাহী পরিচালক আদিল হোসেন তপু। অনুষ্ঠানের সঞ্চালনা করেন তারুণ্যের কণ্ঠস্বরের ভোলা জেলার সমন্বয়কারী আব্দুল্লাহ নোমান।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের মোট ২৩ শতাংশ কিশোর কিশোরী যুবক। কোন ধরনের প্রস্তুতি এবং প্রজনন ও যৌন স্বাস্থ্য বিষয়ক জ্ঞান ছাড়াই এদের একটি বিরাট অংশ কৈশোরকালেই বাল্য বিয়ে, গর্ভধারণ এবং মায়ের ভূমিকা আবর্তনী হচ্ছে। নারীর প্রতি সহিংসতা যৌন রোগের উচ্চহার সর্বোপরি ঝুঁকিপূর্ণ আচরণ সম্পর্কে কিশোর কিশোরী এবং যুবক-যুবতীদের সম্মুখ ধারণা না থাকায় এই বিশাল জনগোষ্ঠী আরো বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় সম্মুখীন হচ্ছে। তাই কিশোর-কিশোরীদের ও যুবকদের সচেতনতার মাধ্যমে নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তাই ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলো কিশোর-কিশোরী সেবার উপযোগী হিসেবে গড়ে তুলতে আমাদের কাজ করতে হবে।
উল্লেখ্য, এ প্রকল্পের মাধ্যমে কিশোর-কিশোরী ও তরুণদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার সুরক্ষার দক্ষতা বৃদ্ধি করতে কাজ করা হয়। কিশোর কিশোরী ও তরুণদের স্থানীয় পর্যায়ের সেবাদানকারীদের সঙ্গে যোগাযোগ ও সেবার মান উন্নয়নের ভূমিকা রাখছে তারুণ্যের কণ্ঠস্বরের স্বেচ্ছাসেবকগণ।