ঢাকাThursday , 7 December 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম উত্তর বন বিভাগের অভিযানে ২৫ একর বনভূমি দখলমুক্ত

Link Copied!

চট্টগ্রাম উত্তর বন বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে কুমিরা রেঞ্জাধীন ফৌজদারহাট বিট এলাকার সংরক্ষিত বনে জবরদখলে থাকা ২৫ একর বনভূমি উদ্ধার করা হয়। যৌথ এই অভিযানে বনভূমিতে নির্মানাধীন পাকাঘর গুড়িয়ে দিয়ে ২৫ একর দখলকৃত সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করা হয়। মঙ্গলবার সকাল ১০টা হতে দুপুর ১২:৩০ পর্যন্ত চলমান উচ্ছেদ অভিযানে ১১০টি পাকা সীমানা পিলার ও কাটা তার উদ্ধার করা হয়। অভিযানকারীদের উপস্থিতি বুঝতে পেয়ে আসামীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। ঘটনাস্থলে ৪০০টি বেশি ইট জব্দ করা হয়। আসামিদের চিহ্নিত করে বন আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে জানান সংশ্লিষ্ট বন কর্মকর্তা।
চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার নির্দেশনায় চট্টগ্রাম সদর সহকারী বর সংরক্ষক মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল মালেক, মো. সাদেকুর রহমান, মো. আমীর ফসরু, এফসিভি ২০ জন সদস্য এবং সীতাকুন্ড থানা পুলিশসহ ৭০ জনের দল নিয়ে ফৌজদারহাট বিট কাম চেক স্টেশনের দক্ষিণ জঙ্গল সোনাইছড়ি বনভূমিতে দীর্ঘদিন ধরে মীর গ্রুপ নামে এক কোম্পানী অবৈধভাবে পাকা পিলারের খুটি দিয়ে জবরদখল করে রেখেছিল।
বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার অভিযানে অংশগ্রহণকারী রেঞ্জ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করেন।