ঢাকাSaturday , 2 December 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বোরহানউদ্দিন খেলোয়াড় কল্যাণ সংস্থার ৩৩ বছর পূর্তি উপলক্ষ্যে শোভাযাত্রা

Link Copied!

ভোলা বোরহানউদ্দিন উপজেলা খেলোয়াড় কল্যাণ সংস্থার ৩৩ বছর পূর্তি উপলক্ষ্যে শোভাযাত্রা, প্রীতি ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। শনিবার (২ ডিসেম্বর) বেলা ১১টায় বোরহানউদ্দিন সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ শোভাযাত্রায় বোরহানউদ্দিন পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলামসহ খেলোয়াড় কল্যাণ সংস্থার সদস্যবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এরপর দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে উদযাপিত হয়েছে।