ঢাকাWednesday , 29 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

খুলনা ব্যুরো
November 29, 2023 6:37 pm
Link Copied!

বাগেরহাটের রামপালে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত ৯টার দিকে খুলনা-‌মোংলা মহাসড়‌কের ফয়লা এলাকায় ওই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে টহল পু‌লিশ, ফায়ার সা‌র্ভিস এবং স্থানীয় লোকজন চেষ্টা চা‌লি‌য়ে আগুন নেভাতে সক্ষম হয়েছে ।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) এ এস এম আশরাফুল আলম অগ্নি সংযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, ফয়লা বাজার থেকে খানিকটা দূরের নির্জন এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা । খবর পেয়ে টহল পুলিশ, স্থানীয়রা ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি বাস স্থানীয় ধাক্কা দিয়ে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়। এই অগ্নি সন্ত্রাসের সাথে কারা জড়িত তা বের করতে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে বলে ও জানান এ কর্মকর্তা।