ঢাকাTuesday , 17 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অভিনেতা হেলাল খান ২ দিনের রিমান্ডে

Link Copied!

Helal-Khanনিজস্ব প্রতিবেদক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা হেলাল খানকে বাড্ডা থানার একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। নেওয়ার আবেদন করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার বিকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাবরিনা আলী শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই অবু জায়েদ মো. নাজমুন নুর আসামিকে আদালতে পাঠিয়ে ওই মামলাটিতে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
১৬ ফেব্রুয়ারি বেলা ৩টার দিকে রাজধানীর জজকোর্ট এলাকা থেকে হেলাল খানকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এর পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
জানা যায়, বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে আদালতে দেখা করে ফিরে যাওয়ার পথে হেলাল খানকে আটক করা হয়।
অভিনয়ের পাশাপাশি বর্তমানে হেলাল খান বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সঙ্গে যুক্ত আছেন।