ঢাকাTuesday , 17 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সব মামলায় খালেদাকে আসামি করা হবে

Link Copied!

mayaনারায়ণগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশের যেখানে পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা ও নাশকতা করা হবে সেসব ঘটনায় দায়ের করা প্রতিটি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আসামি করা হবে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে সফর আলী ডিগ্রি কলেজের নবীণ বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি।
মায়া বলেন, ‘খালেদা জিয়া শুধুমাত্র ভন্ডামির জন্য বাসা ছেড়ে গুলশান কার্যালয়ে অবস্থান করছেন। আপনি যতই ভন্ডামি করেন না কেন ২০১৯ সালের আগে দেশে কোন নির্বাচন হবে না। শেখ হাসিনার অধীনে নির্ধারিত সময়েই নির্বাচন হবে।’
বিএনপি চেয়ারপারসনের সমালোচনা করে মায়া বলেন, ‘খালেদা জিয়া কোনো শরম-লজ্জা নাই। থাকলে তিনি ইজতেমার সময়েও অবরোধ হরতাল দিতেন না। তিনি এক জন নির্লজ্জ মহিলা।’
কলেজের অধ্যক্ষ প্রফেসর কালাম মাহমুদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবু, ইউএনও সামছুল হক, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি শাহজালাল মিয়া, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, সহকারী কমিশনার (ভূমি) শরীফুল হক, কলেজের ভিপি নাঈম আহমেদ, সাবেক ছাত্রনেতা আবু সিদ্দিক বাদল, আলমগীর হোসেন, আমির হোসেন প্রমুখ।