লাইফস্টাইল ডেস্ক : স্বদেশ প্রেম আজ জাগরুক প্রতিটি বাঙালি হৃদয়ে। বাঙালির আন্দোলন আর অর্জনের সঙ্গে জড়িত ইতিহাসকে জীবিত রাখতে সচেষ্ট সবাই। বিশেষ দিনে বাঙালির পোশাকে প্রকাশ পাই বিশেষ তাৎপর্যের ছোঁয়া। আর তাই আন্তর্জাতিক মাতৃবাষা দিবসকে কেন্দ্র করে তোড়জোড়ের শেষ নেই। পোশাকে আজ উঠে এসেছে শহীদ মিনার, স্মৃতি সৌধ, বর্ণমালা, মানচিত্র, পতাকাসহ সমগ্র বাংলাদেশের প্রতিচিত্র। এবারের ভাষা দিবস উপলক্ষ্যে সাজবে শিশু, তরুণ-তরুণী, কিশোর-কিশোরী, আবাল বৃদ্ধ-বনিতাসহ পুরো বাংলাদেশ। ভাষা দিবস উপলক্ষ্যে ফ্যাশন হাউসগুলো তাদের পোশাকে স্ক্রিন প্রিন্ট, ব্লক, বাটিক, এপ্লিকসহ বিভিন্ন কাজের মিশ্রণে ফুটিয়ে তুলেছেন বৈচিত্র্যময় শোকের চিত্র। ফ্যাশন হাউসের ভাষা দিবসের প্রস্তুতি সম্পর্কে জানাচ্ছেন সৈকত ইসলাম।
স্মার্টেক্স
ফ্যাশন হাউস স্মার্টেক্স ভাষা দিবস উপলক্ষ্যে বাজারে এনেছে টি-শার্ট। নানা ডিজাইনের এসব টি-শার্ট পাওয়া যাবে লেভেল ১, ব্লক এ, দোকান ২৮,২৯,৪২,৪৩, বসুন্ধরা সিটি, পান্থপথ, ঢাকা। হটলাইন: ০১৬৭৮০৩৬৩৮৭, ০১৬৭২৩৭০৩৯০।
কে ক্র্যাফট
কে ক্র্যাফট ভাষা দিবস উপলক্ষ্যে থ্রি-পিস, টি-শাট কালেকশন সাজিয়েছে তাদের শোরুম। পাবেন ১,২ আজিজ সুপার মার্কেট (গ্রাউন্ড ফ্লোর),শাহাবাগ, ঢাকা। হটলাইন: ০২-৮৬১৫২৫৯।
ব্যাঙ
তারুণ্যের জয়ধ্বনিতে মুখরিত ব্যাঙ যে কোন আনন্দে-বিষাদে তারুণ্যের জয়গানই গেয়ে থাকে। তাই বরাবরের মতো এবারও ফ্যাশন হাউস ব্যাঙ ভাষা দিবসের কথা মাথায় রেখে কালো রঙের বেশক’টি ডিজাইনের দৃষ্টিনন্দন পাঞ্জাবি এনেছে। এছাড়াও ব্যাঙ ভাষা দিবস উপলক্ষ্যে আধুনিকতার ছোঁয়ায় রঙ বেরঙের শার্ট, টি-শার্ট, পাঞ্জাবি, ফতুয়া দিয়ে সাজিয়েছে তাদের শোরুমগুলো। এখানে পাবেন আধুনিক ফ্যাশনেবল ক্যাজুয়াল বা ফরমাল শার্ট, পলো শার্ট, প্যান্টসহ সবরকম মানানসই পোশাক। ১,২,৩ আজিজ সুপার মার্কেট (২য় তলা), শাহাবাগ, ঢাকা। হটলাইন: ০১৯৭৭ ১১২ ২৬৪, www.bang-bd.com, follow us on facebook.
অপুস
ভাষা দিবস উপলক্ষ্যে অপাস ফ্যাশন সচেতনদের জন্য এক্সক্লুসিভ ডিজাইনের পোশাক এনেছে। অপুস’র ভাষা দিবসের পোশাকে ফুটে উঠেছে বর্তমানেঐতিহ্য। ভাষা দিবসের পোশাকের অন্যতম বৈশিষ্ট্য হল মার্জিত রঙের মিশ্রণ। পোশাক তৈরির ক্ষেত্রে সম্পূর্ণ সূতি কাপড়কে ক্ষেত্রে প্রাধান্য দেয়া হয়েছে। অপুস এই ভাষা দিবসে ঐতিহ্য সচেতন ছেলেদের জন্য এনেছে এক্সক্লুসিভ ডিজাইনের টি-শার্ট, পাঞ্জাবি। নান্দনিক এসব টি-শার্ট,পাঞ্জাবি পাওয়া যাবে অপুস এর শো রুমে। ৬১ আজিজ সুপার মার্কেট (গ্রাউন্ড ফ্লোর), শাহাবাগ, ঢাকা। হটলাইন: ০১৯১৪৬১৪০১৬
বিহঙ্গ
ক্রেতাদের বিশ্বস্ততাকে সঙ্গী করে এগিয়ে যাওয়া প্রতিষ্ঠান বিহঙ্গ ভাষা দিবসকে স্মরণে রেখে তৈরি করেছে সুতির কাপড়ের আরামদায়ক নানা নকশার পোশাক। ফ্যাশন হাউস বিহঙ্গ ভাষা দিবসকে সামনে রেখে তৈরি করেছে টি-শার্ট, পাঞ্জাবি। বিহঙ্গ তৈরিকৃত ভিন্নধারার নকশা করা বিভিন্ন ডিজাইনের টি-শার্ট, পাঞ্জাবি পাবেন বিহঙ্গ শোরুমে। এছাড়াও বিহঙ্গে আপনি পাবেন লেডিস ফতুয়া, শাড়ি। ৪০ আজিজ সুপার মার্কেট (গ্রাউন্ড ফ্লোর), শাহাবাগ, ঢাকা। হটলাইন: ০১৭১২৬৭৮৯৩৪
মেঘ
দেশীয় ফ্যাশন হাউস মেঘ ভাষা দিবস উপলক্ষ্যে তাদের ৩টি শোরুম সাজিয়েছে নতুন নতুন পোশাকের আয়োজনে। মেঘ ভাষা দিবস উপলক্ষ্যে এনেছে টি-শার্ট, পানজাবি, কামিজ। ভাষা দিবসে শিশু কিশোরদের ডিজাইনেও বড়দের পোশাকের মতো গুরুত্ব দেয়া হয়েছে। শিশুদের পোশাকের ভেতর থাকছে থ্রি-পিস, ফ্রক, টি শার্ট, পাঞ্জাবি। পাবেন ৬২,৬৩ আজিজ সুপার মার্কেট (গ্রাউন্ড ফ্লোর), শাহাবাগ, ঢাকা। হটলাইন: ০২ ৮৬২০২৩০, ০১৯৪৭৯৯৫১১৫, ৪৩০-৪৩১ মেট্রো শপিং মল, ধানমন্ডি, ঢাকা। হটলাইন: ০১১৯৭২৬০৩৯২, মিরপুর, সেকশন ১০ (অরিজিনাল), ঢাকা। হটলাইন: ০১১৯৭২৬০৩৯০; www.meghfashion.com
ইহ
ইহ ভাষা দিবস উপলক্ষ্যে আয়োজন করেছে মেয়েদের জন্য নান্দনিক সব শাড়ি, থ্রি-পিস, টপস, ছেলেদের পাঞ্জাবি। ৫৯ আজিজ সুপার মার্কেট (২য় তলা), শাহাবাগ, ঢাকা। হটলাইন: ০১৯১৬৫৫৬২৫১
বার্ডস আই
দেশীয় ডিজাইনের ফ্যাশন হাউস বার্ডস আই ভাষা দিবস উপলক্ষ্যে বাজারে এনেছে টি শার্ট, পোলো শার্ট, শার্ট, ফতুয়া, শর্ট পাঞ্জাবি ও বাচ্চাদের টি-শার্ট। ৮,২৬,৮৪ আজিজ সুপার মার্কেট(২য় তলা), শাহাবাগ, ঢাকা। হটলাইন: ০১৯১৫০৬৮১৫৩

