ঢাকাSunday , 29 October 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টানা তিন দিন সর্বাত্মক অবরোধের ঘোষণা বিএনপির

Link Copied!

এক দফা দাবি আদায়ে দেশব্যাপী টানা তিন দিন সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। আগামী মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার এই অবরোধের পালন করবে দলটি। রোববার (২৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় শনিবারের মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মী গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী সর্বাত্নক অবরোধ কর্মসূচি পালন করা হবে।
এ বিষয়ে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী গণতন্ত্রমঞ্চের নেতা সাইফুল হক বলেন, বিএনপি এবং আমরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি, আগামীকাল (৩০ অক্টোবর) গ্যাপ দিয়ে ৩১ অক্টোবর (মঙ্গলবার) থেকে ২ নভেম্বর পর্যন্ত সারা দেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করব। সড়ক, রেল ও নৌ-পথ এ অবরোধ কর্মসূচির আওতায় থাকবে।
২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করে বিএনপি। মহাসমাবেশ শুরুর আগেই দুপুর থেকে কাকরাইলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সংঘর্ষ অন্য এলাকায়ও ছড়িয়ে পড়ে। তিনটার দিকে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়।