ঢাকাSunday , 15 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সহিংসতার সঙ্গে গুলিও বন্ধ করতে হবে

Link Copied!

mahbub-uddin-khokonনিজস্ব প্রতিবেদক : হরতাল সহিংসতা বন্ধের পাশাপাশি বিরোধী জোটের নেতাকর্মীদের গণগ্রেপ্তার এবং গুলি বন্ধ করাও জরুরি।
রোববার সুপ্রিম আইনজীবী সমিতি ভবনে সভাপতির কক্ষের সামনে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের এ কথা বলেন।
হরতাল অবরোধে সহিংসতা বন্ধের নির্দেশ এবং তা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে আদালতের রুল জারির প্রেক্ষিতে তিনি এ প্রতিক্রিয়া জানান।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন বলেন, ‘হরতাল অবরোধ চলাকালে মানুষের জানমালের নিরাপত্তা অবশ্যই জরুরি। আমরা এটা চাই। বিএনপিসহ ২০ দলীয় জোট শান্তিপূর্ণভাবে হরতাল অবরোধ কর্মসূচি পালন করে আসছে। আইনশৃঙ্খলা বাহিনী এ কর্মসূচিতে বিনা অজুহাতে বাধা দিচ্ছে এবং গণগ্রেপ্তার ও নেতাকর্মীদের গুলি চালাচ্ছে। আমরা এটিও বন্ধ চাই।’
তিনি বলেন, ‘হরতাল অবরোধে আমাদের দাবি হলো- একটি সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্র নিশ্চিত করা। কিন্তু সরকার এটি না করে তিনবার নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রীর খাবার পর্যন্ত বন্ধ করে দিচ্ছে। এটা কোন ধরনের গণতন্ত্র।?’
উল্লেখ্য, রোববার দুপুরে হরতাল ও অবরোধের নামে সহিংসতা ও নৈরাজ্য বন্ধে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।