ঢাকাSaturday , 14 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জামায়াত-শিবিরের সঙ্গে সংলাপ নয়

Link Copied!

Lotas kamalকুমিল্লা প্রতিনিধি : পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি বলেছেন, ‘সংলাপ হতে পারে দেশের উন্নয়নের জন্যে, সরকার পরিবর্তনের জন্যে নয়। সরকার পরিবর্তন হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। কারো কথায় নয়। আমরা চাই উন্নয়ন।’
দেশে চলমান সহিংসতায় সংলাপ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরো বলেন, জামায়াত-শিবিরের সঙ্গে কোনো সংলাপ নয়।’
শনিবার দুপুরে কুমিল্লা সেনানিবাসে নতুন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পরিকল্পনা মন্ত্রী।
মন্ত্রী বলেন, বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লা মিলে কুমিল্লায় বিভাগ হবে। এটি এখন শুধু বাস্তবায়নের আনুষ্ঠানিকতা বাকি।
এর আগে পরিকল্পনা মন্ত্রী কুমিল্লা সেনানিবাসে ‘বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ নামে একটি নতুন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।
এসময় তিনি বলেন, ‘আমরা পেট্রোলবোমা চাইনা, সহিংসতা চাইনা। আমরা চাই শান্তিপূর্ণ সহাবস্থান।’
এসময় বক্তব্য দেন- বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. জাহিদুর রহমান পিএসসি, বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ এর ভিসি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ইলিয়াস ইফতেখার রসুল।
কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর আলী আশরাফ, রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান, কুমিল্লা সেনানিবাসের উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী একটি গাছের চারা রোপন শেষে ‘বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন।