ঢাকাSaturday , 14 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের ব্যবস্থা নেয়া উচিৎ

Link Copied!

Muhit-2-

ঢাবি প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের ব্যবস্থা নেয়া উচিৎ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিএনপি জোটের চলমান হরতাল-অবরোধের মধ্যে নাশকতার ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে এ মন্তব্য মুহিতের।
বেগম জিয়া ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে চরম নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন বলেও মন্তব্য করেছেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রীর ভাষায়, ‘খালেদা জিয়ার সেই নির্বুদ্ধিতার প্রায়শ্চিত্ত করেছেন জনগণ।’
শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আবদুল মুহিত।
প্রহসনের নির্বাচন আখ্যা দিয়ে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বয়কট করেছিল বেগম জিয়ার বিএনপি নেতৃত্বাধীন ২০ দল। বিএনপিবিহীন ওই নির্বাচনের পর দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলেও চলতি বছর নির্বাচনের বছরপূর্তিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন। বিএনপি জোটের আন্দোলন শুরুর পর এ বছর ৭০ জনের বেশি মানুষ মারা গেছেন।
মন্ত্রী আরো বলেন, ‘অবরোধ-হরতাল রাজনৈতিক আন্দোলন নয়। রাষ্ট্রবিরোধী, জনগণবিরোধী আন্দোলন। হরতাল-অবরোধের নামে খালেদা জিয়া দেশ ও জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।’
খালেদা জিয়াকে রাজনীতি থেকে বিতাড়নই সমস্ত সমস্যার সমাধান বলেও মনে করেন অর্থমন্ত্রী।
সেমিনারে ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ প্রমুখ।