ঢাকাFriday , 13 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেলিমার বাসা থেকে এলো খালেদার জন্য খাবার

Link Copied!

khaleda_zia_
নিজস্ব প্রতিবেদক : দলের ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমানের বাসা থেকে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে খাবার আনা হয়েছে।
শুক্রবার দুপুর ১২টার দিকে কিছু বক্সভর্তি খাবারের একটি ব্যাগ খালেদা জিয়ার কার্যালয়ে নিয়ে আসে জহুরুল ইসলাম নামে সেলিমার রহমানের একজন গৃহকর্মী।
পুলিশ খাবারের ব্যাগ তল্লাশি করে জহুরুলকে ভেতরে প্রবেশের অনুমতি দেয়। এরপর তিনি খালেদার কার্যালয়ে খাবার পৌঁছে দেন। বের হওয়ার সময় কিছু কাপড়-চোপড় ধোয়ার জন্য নিয়ে যায়।
বুধবার রাত পৌনে ৮টার দিকে প্রায় ১২০ প্যাকেট খাবার ও কিছু পানির বোতল নিয়ে একটি ভ্যান খালেদার কার্যালয়ে প্রবেশ করতে চাইলে ফেরত পাঠানো হয়।