ঢাকাWednesday , 11 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুস্বাদু নাস্তায় ভেজিটেবল ব্রেড

Link Copied!

sij-tost.লাইফস্টাইল ডেস্ক : মানুষের দেহের প্রয়োজনীয় শক্তির চাহিদা পূরণে সকালের নাস্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর তাই দিনের শুরুটা হওয়া চাই পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার দিয়ে। নাস্তায় যা-ই থাকুক, তার প্রতিটি উপাদান হতে হবে পুষ্টি সমৃদ্ধ। তেমনি একটি সুস্বাদু ও পুষ্টিকর নাস্তা ভেজিটেবল ব্রেড। আজ শিখে নেয়া যাক ভেজিটেবল ব্রেডের সহজ রেসিপিটি।
যা যা লাগবে
পাউরুটি ৮ টুকরা, লাল-হলুদ-সবুজ ক্যাপসিক্যাম কুচি ১ কাপ, টমেটো কুচি ১ কাপ, পিঁয়াজ কুচি ১ কাপ, পনির কুচি আধা কাপ, পরিমাণমতো শুকনো মরিচ টেলে গুঁড়া করা, সেদ্ধ মুরগির মাংস কুচি, গাজর কুচি, বেবিকর্ন কুচি।
যেভাবে করবেন
সব উপকরণ পাউরুটির পরে দিয়ে তার ওপরে পনির দিন। এবার ওভেনে দিয়ে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। মিনিট দশেক পরে নামিয়ে এনে মরিচের গুঁড়া ও সস দিয়ে গরম গরম পরিবেশন করুন।