স্বাস্থ্য ডেস্ক : ওষুধের গুণ সম্পন্ন মেথি মানব শরীরে বেশ কিছু কার্যকরী ভূমিকা রাখে। মেথিতে থাকা প্রোটিন, ফাইবার, আয়রন, পটাশিয়াম, ভিটামিন সি, নিয়াসিন মানব দেহের জন্য খুবই উপকারী। এছাড়াও মেথিতে আছে অসাধারণ কিছু গুণ, আসুন জেনে নেয়া যাক।
* সকালে খালি পেটে মেথিদানা চিবিয়ে খেলে ওজন কমাতে সাহায্য করে। মেথিতে এক ধরনের দ্রবণীয় আঁশ রয়েছে যা পাকস্থলীকে ভরাট এবং স্ফীত করে ফেলে যার ফলে ক্ষুধা দূর হয়।
* ত্বক পরিষ্কার করতে, বিভিন্ন ক্ষত এবং ব্যথা সারাতেও এটি অনেক কার্যকরী ভূমিকা রাখে। এছাড়া আপনার প্রতিদিনের ফেসপ্যাকে মেথি গাছের নির্যাস ব্যবহার করলে মুখের ব্রণ, কালো দাগ এবং ফুসকুড়ি নিরাময় হয়।
* লেবু এবং মধুর সঙ্গে মেথিদানা গুড়া মিশিয়ে খেলে গলা ব্যথা উপশম করে। মেথির প্রাকৃতিক নির্যাস গলাকে শীতল করে ফেলে যার ফলে কাশি এবং ব্যথা নিয়ন্ত্রণে আসে।
* একটি ভেজা পরিষ্কার কাপড়ে মেথিদানা গুড়া করে ফোঁড়া, পোড়া এবং বিভিন্ন চর্মরোগাক্রান্ত স্থানে দিলে বিশেষ উপকার পাবেন।
* চুল পড়া রোধ, চুল রুক্ষ হয়ে যাওয়া ঠেকানো, চুলের খুসকি দূর, উজ্জ্বলতা বাড়ানো এবং চুলের বিভিন্ন পুষ্টির যোগান দিতে মেথি খুবই উপকারি।
* প্রতিদিনের খাবারের তালিকায় এক চামচ মেথিদানা খেলে বিভিন্ন এ্যাসিড নিঃসরণ করে এবং বুকের জ্বালা কমায়। এর জন্য মেথি দানাকে প্রথমে পানিতে ভিজিয়ে রেখে তারপরে খাবার উপযুক্ত করতে হবে।
* মেথি দেহের ভেতরের ক্ষতিকর টক্সিনকে বের হয়ে যেতে সহায়তা করে। এর ফলে হজমক্রিয়া ভালোভাবে হয় এবং কোষ্ঠকাঠিন্য দূর হয়।
* মেথিতে রয়েছে ডায়োজেনিন এবং বিভিন্ন বৈশিষ্ট্যসম্পন্ন স্ত্রী হরমোন। বিশেষক্ষেত্রে যেসব নারী হরমোন জনিত সমস্যায় ভুগছেন তারা মেথি খেতে পারেন।

