ঢাকাWednesday , 11 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদার কার্যালয়ে রবার্ট গিবসন

Link Copied!

Khaleda-Gibsনিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার কার্যালয়ে গেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন।
বুধবার বিকেল ৪ টা ৫৫ মিনিটে তিনি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে প্রবেশ করেন। এসময় কার্যালয়ের ভেতর থেকে বন্ধ করে রাখা গেট খুলে দেয়া হয়। খালেদা জিয়ার সঙ্গে গিবসনের এই বৈঠকে আরও উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দীন আহমেদ।
উল্লেখ্য, গত ১০ দিন ধরে খালেদা জিয়ার কার্যালয়ে প্রবেশের উপর কড়াকড়ি আরোপ করে আইনশৃঙ্খলাবাহিনী। এমনকি কার্যালয়ের প্রবেশ পথে রেজিস্টার খাতা নিয়ে গত কয়েকদিন ধরে দায়িত্বপালন করছে সাদা পোশাকধারী পুলিশ।