ঢাকাWednesday , 11 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আরো ৩ দিনের রিমান্ডে নিজান ও নাজিম

Link Copied!

nizan-nazimনিজস্ব প্রতিবেদক : মতিঝিল থানার বিস্ফোরকদ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি দলীয় সাবেক এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজান ও নাজিমউদ্দিন আহমেদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তসরুজ্জামান জামিন ও রিমান্ড আবদনের শুনানি শেষে জামিন নাকচ করে রিমান্ডের আবেদন মঞ্জুর করেন।
মতিঝিল থানার তদন্ত কর্মকর্তা  আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।
শুনানিতে আসামি পক্ষে অংশ নেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া অ্যাডভোকেট মহসিন মিয়া, ও অ্যাডভোকেট মোসলেহ উদ্দিন জসিম প্রমুখ।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্তি পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. শাহ আলম তালুকদার, অ্যাডভোকেটন তাপস কুমার পাল ও পুলিশের সহকারী কমিশনার মিরাস উদ্দিন।
এর আগে গত ৫ ফেব্রেুয়ারি পল্টন থানায় দায়ের হওয়া গাড়ি ভাঙচুরের একটি মামলায় তাদেরপাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি দুপুর ২টার দিকে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর অবস্থান কর্মসূচি থেকে বের হওয়ার সময় মতিঝিল থানা পুলিশ তাদের দু’জনকে আটক করে।
খালেদা জিয়ার নির্দেশে আশরাফ উদ্দিন নিজান এবং নিজাম উদ্দিন আহমেদ কাদের সিদ্দিকীর অবস্থান কর্মসূচিতে সংহতি জানাতে গিয়েছিলেন।