ঢাকাWednesday , 11 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমাদের পুড়ে মারুন, আমরা প্রস্তুত

Link Copied!

badiuzzamanনারায়ণগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ পেট্রোলবোমা মেরে সাধারণ মানুষ পুড়ে মারার প্রতিবাদ জানিয়ে বিএনপির চেয়ারপারসনকে উদ্দেশ্য করে বলেছেন, ‘ম্যাডাম খালেদা জিয়া সাধারণ মানুষদের পুড়িয়ে মারবেন না। সাধারণ মানুষ রাজনীতি করেনা। রাজনীতি আমরা করি। মারতে হয় আমাদের পুড়ে মারুন, আমরা প্রস্তুত আছি।’
বুধবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ শহরে এক মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশের চলমান অবরোধ ও হরতালে পেট্রোলবোমা এবং সহিংসতা-নাশকতার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ এ মানববন্ধন ও সমাবেশ করে।
বিএনপি-জামায়াতের সমালোচনা করে ছাত্রলীগ সভাপতি বলেন, ‘দেখেছি বিএনপি-জামায়াত ২১ আগস্ট গ্রেনেড হামলা করেছে, ১৬ জুন নারায়ণগঞ্জে আওয়ামী লীগ অফিসে বোমা হামলা করেছে, আহসানউল্লাহ মাস্টারের মতো নেতাদের গুলি করে হত্যা করেছে। এখন আবার তারা পেট্রোলবোমা মেরে সাধারণ মানুষ পুড়ে মারছে।’
পেট্রোল বোমা নিক্ষেপকারীদের গণপিটুনি দিয়ে পুলিশে দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সাধারণ জনগণ আমাদের থেকে বেশি শক্তিশালী। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পেট্রোলবোমা নিক্ষেপ করার সময় ছাত্রদলের অনেক নেতাকর্মীকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে। তাই আপনার যেখানে পেট্রোল বোমা নিক্ষেপকারীদের দেখবেন সেখানে  তাদের গণপিটুনি দিয়ে পুলিশে দেবেন।’
তিনি ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘ছাত্রলীগের ভাইয়েরা এসএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব সময় রাজপথে থাকবেন। তাদের বাসায় থেকে আসার সময় এবং পরীক্ষা দিয়ে যাওয়ার সময় তারা যেন ভালো ভাবে বাসায় ফিরে যেতে পারে।’
এ সময় বাংলাদেশের মানুষ ও ছাত্রলীগের কর্মীরা বাংলাদেশকে পাকিস্তান বা আফগানিস্তান হতে দেবেনা বলেও মন্তব্য করেন তিনি।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজনের সঞ্চালনায় এবং সভাপতি সাফায়েত আলম সানির সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান জীবন, সমাজকল্যাণ সম্পাদক কাজী এনায়ত সিদ্দিক, কেন্দ্রীয় নেতা জয় দ্বীপ নন্দী।
এছাড়া আরও  উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি চন্দন শীল, হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের জেলার সভাপতি গোপী নাথ দাস, নারায়ণগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী প্রফেসর শিরিন বেগম, জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মো. শহীদ বাদল, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাসান নিপু, শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল আলম সজল, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মিনহাজুল ইসলাম রিয়াদ, আজিজুর রহমান আজিজ, বাবু, আওলাদ হোসেন, যুগ্ম সম্পাদক  আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান নান্নু , ক্রীড়া সম্পাদক হিমেল, গণশিক্ষা বিষয়ক সম্পাদক মামুন প্রমুখ।