ঢাকাWednesday , 30 March 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলার অপচেষ্টাকারীরা আস্তাকুঁড়ে

Link Copied!

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ইতিহাস থেকে যারা বঙ্গবন্ধুকে মুছে ফেলতে চেয়েছিল, তারাই আজ ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে।’
বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে রাজধানীর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে হাসুমনির পাঠশালা আয়োজিত ‘জয় বাংলা আর্ট ক্যাম্প’ এবং ‘পিতার ভাবনায় সোনার বাংলা’ চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান এসব কথা বলেন।
জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন বেলুন-ফেস্টুন উড়িয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন, অর্জনে যারা অপবাদ দেয়, তারা চোখে দেখে না। তারা দিনের আলোয় রাতের অন্ধকার দেখতে পায়। বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়, এটা তাদের গাত্রদাহের কারণ।’
হাসুমনি পাঠশালার সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য মারুফা আক্তার পপির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন ও শিল্পী শাহাবুদ্দিন আহমেদ প্রমুখ।
পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হাসুমনি পাঠশালা শিল্পীদের বিভিন্ন চিত্রকর্ম ঘুরে দেখেন।