ঢাকাWednesday , 16 March 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লন্ডনে বসে তারেক এখনো ষড়যন্ত্র করছে: মতিয়া চৌধুরী

Link Copied!

লন্ডনে বসে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান সরকারের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
বুধবার (১৬ মার্চ) দুপুরে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
মতিয়া চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকার দক্ষ সরকার। এ সরকারের সময় দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে, হচ্ছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।
এর আগে ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে তিন শতাধিক শিশু শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ করেন আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য।
বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার বজলুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, কবি আসলাম সানী, সিআরপির নির্বাহী পরিচালক সোহরাব হোসেনসহ আরও অনেকে।