ঢাকাSunday , 13 March 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করছে, এমন কথা হাস্যকর

Link Copied!

বিএনপি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করছে এমন কথা বলে সমস্যাটাকে হাস্যকর অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, এভাবে এই সরকার জনগণের প্রতি তামাশা করছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারলে ক্ষমতা ছেড়ে দেন। মানুষের নাভিশ্বাস হচ্ছে, চাল ডাল কিনতে পারছে না।
রোববার বেলা ১১টায় শহরের কালিবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
এই সরকারের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই অভিযোগ করে মির্জা ফখরুল আরো বলেন, সরকার জনগণের দ্বারা নির্বাচিত নয়, সেজন্য যা খুশি তাই বলে। তারা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে, জনগণের সঙ্গে মশকরা করে। আজ তারা চরম ব্যর্থ, এই ব্যর্থতার দায়ভার নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নতুন নির্বাচন কমিশন দিয়ে নির্বাচন করানো উচিত।
মির্জা ফখরুল আরো বলেন, এই সরকার টিকে আছে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে। তারা রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ব্যবহার করছে অন্যায়ভাবে। এর কারণে আজ যারা ভিন্নমত পোষণ করে, জনগণের পক্ষে যারা কথা বলছেন তাদেরকে পর্যন্ত কথা বলতে দেওয়া হচ্ছে না। সংবাদকর্মীরা যেন কথা বলতে না পারে, লিখতে না পারে সেজন্য অনেকগুলো আইন তৈরি করা হয়েছে। এর মধ্যে বর্তমানে যে ডিজিটাল সিকিউরিটি আইন আছে সেটাতে ৬’শোর বেশি সংবাদকর্মীর বিরুদ্ধে মামলা রয়েছে। বর্তমান নতুন নীতিমালায় সরকার নিয়ন্ত্রণ করবে আপনার আমার কথা। আমাদের সংবিধানকে লঙ্ঘন করা হচ্ছে, জনগণের মানবাধিকারকে লঙ্ঘন করা হচ্ছে, আমরা অবিলম্বে এই নীতিমালাকে বাতিল করতে বলেছি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি আল মামুন আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আমিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।