ঢাকাSunday , 13 March 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দিতে হবে

Link Copied!

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে নিয়ে আসতে জনগণকে সঙ্গে নিয়ে দেশের অসাধু ব্যবসায়ী, আমলা ও মন্ত্রীদের সিন্ডিকেট ভেঙে দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে গণতান্ত্রিক বাম ঐক্য।
সংগঠনটির নেতারা বলছেন, সরকারের কিছু আমলা ও মন্ত্রীদের যোগসাজশে সিন্ডিকেট তৈরি করে চাল, ডাল, তেল, পেঁয়াজ, লবণ ও এলপি গ্যাসসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। শুধু চাল-ডাল-লবণ নয়, এখন মাছ-মাংসসহ যাবতীয় কাঁচাবাজার সিন্ডিকেটের দখলে।
রোববার (১৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে সার্বজনীন ব্যবস্থা চালু করা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করার দাবিতে এক সমাবেশে তারা এসব কথা বলেন।
সমাবেশে বলা হয়, বাজার সিন্ডিকেটের কারণে আজ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, দরিদ্র ও হতদরিদ্র মানুষ খাদ্যতালিকা থেকে মাছ-মাংস বাদ দিয়েছে। দরিদ্র ও হতদরিদ্ররা তাদের সন্তানদের স্কুলে পাঠানোর বন্ধ করে দিচ্ছে।
বক্তরা আরও বলেন, এ মুহূর্তে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এ অসাধু ব্যবসায়ী এবং সরকারের কিছু অসাধু আমলা-মন্ত্রীর সিন্ডিকেট ভেঙে দেওয়া উচিত।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অসাধু চক্রের সিন্ডিকেট চক্র ভেঙে দেওয়ার দাবিতে আগামী ২৮ মার্চ অর্ধবেলা হরতাল আহ্বান করেছে গণতান্ত্রিক বাম ঐক্য। সমাবেশ থেকে সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন আল রশিদ এ ঘোষণা দেন। দেশের গ্রাম-শহরের সব মানুষকে হরতাল পালনের আহ্বান জানানো হয়েছে।
সমাবেশে জোটের সমন্বয়ক ডা. শামসুল আলমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী এবং সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদসহ জোটের নেতাকর্মীরা।