ঢাকাMonday , 9 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সকালের নাস্তায় কাশ্মিরী আলুর দম

Link Copied!

kasmiri-domলাইফস্টাইল ডেস্ক : সকালের নাস্তায় খিচুড়ি বা রুটি-পরোটার সঙ্গে ভাজি-তরকারি থাকা চাই। তবে প্রতিদিন একই জিনিস খেতে কারো ভালো লাগার কথা নয়। শীতের এই সময়টাই বাজারে এসেছে নতুন আলু। খাওয়ার মজা বাড়াতে নতুন আলুর তুলনা হয় না। সকালের নাস্তাকে সুস্বাদু করতে নতুন আলুর কাশ্মিরী দমের প্রশংসা দীর্ঘদিনের। আসুন শিখে নেয়া যাক সহজ এই রেসিপিটি।
যা যা লাগবে
সেদ্ধ আলু আধা কেজি, তেল, জোয়ান, চিনি, লবণ, টকদই, ছোট এলাচ, ভাজা জিরার গুঁড়া, গরম মসলা, ধনে পাতা কুচি ও ফ্রেসক্রীম।
যেভাবে করবেন
প্রথমে একটি পাত্রে পরিমাণমতো তেল দিয়ে সেদ্ধ আলু ভাজতে থাকুন। আলু ভাজা হয়ে গেলে সামান্য জোয়ান, চিনি, লবণ ও ২ চামচ টকদই দিয়ে নাড়তে থাকুন। ২ থেকে ৩ মিনিট পর ছোট এলাচ ও ভাজা জিরার গুড়া দিয়ে ভালো করে নেড়ে নিন। নামানোর আগে পরিমাণমতো ফ্রেশক্রীম দিয়ে অল্প আঁচে আরও পাঁচ মিনিট ঢেকে রাখুন। এবার নামিয়ে পরিবেশন করুন। এরপর ধনে পাতা ছড়িয়ে গরম গরম কাশ্মিরী আলুর দম পরিবেশন করুন ।