ঢাকাSunday , 6 March 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইউক্রেন নিয়ে কোনো পক্ষ নেওয়া সমীচীন হবে না: হানিফ

Link Copied!

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে বিএনপির রাজনৈতিক বক্তব্য যুক্তিসঙ্গত নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে বাংলাদেশের অবস্থান অত্যন্ত যৌক্তিক। ঢালাওভাবে কোনো পক্ষ নেওয়া সমীচীন হবে না।
রোববার (৬ মার্চ) ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতাদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গে মাহবুব-উল আলম হানিফ বলেন, আন্তর্জাতিক কারণেই দ্রব্যমূল্য কিছুটা বেশি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে।
তিনি বলেন, কেউ যেন বাজার নিয়ে কোনো কারসাজি করতে না পারে এ ব্যাপারে সরকার সজাগ। অথচ এ নিয়ে বিএনপি অহেতুক রাজনৈতিক বক্তব্য দিচ্ছে। সবকিছুতেই সরকারের সমালোচনা করা বিএনপির রাজনৈতিক স্ট্যান্টবাজি।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে জিততে পারবে না জেনেই বিএনপি পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। আগামী নির্বাচনে জনগণ বিএনপিকে ভোট দেবে এমন কোনো কাজ এ দল করেনি। নির্বাচনে জয়লাভের কোনো সুযোগ নেই বুঝতে পেরেই এ নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে বিএনপি।