ঢাকাSunday , 8 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুলিশ সন্ত্রাসীদের ধরতে গিয়ে অ্যাকশনে যায়-স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

Link Copied!

Kamalনিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশ-সন্ত্রাসীদের মধ্যকার বন্দুকযুদ্ধ প্রসঙ্গে বলেছেন, পুলিশ সন্ত্রাসীদের ধরতে গিয়ে প্রয়োজনে অ্যাকশনে যায়। তখন একটা কিছু হয়।
রোববার বিকেলে প্রধান বিচারপতি এস কে সিনহার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তবে ‘একটা কিছু’ কী সে সম্পর্কে তিনি সাংবাদিকদের বিস্তারিত কিছু বলেননি। সাংবাদিকরা ‘একটা কিছু’ কী জানতে চাইলেও তিনি বিষয়টি এড়িয়ে যান। এসময় বর্তমানে দেশে চলমান সংহিসতা বন্ধে প্রচলিত আইনই যথেষ্ট বলেও মন্তব্য করেন তিনি।