নিজস্ব প্রতিবেদক : চলমান হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ের সামনে ৮৬ নং রোডের প্রবেশ মুখে বিক্ষোভ করেছে তৃণমূল দিন মজুর সমিতি। ৪০ থেকে ৫০ জন শ্রমিক বিক্ষোভে যোগ দেন।
শনিবার সকাল সাড়ে এগারোটার দিকে তারা এ বিক্ষোভ করেন।
তৃণমূল দিন মজুর সমিতির সভাপতি ও গোলখালী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক মিন্টু বলেন, ‘শ্রমিকেরা কাজ করে জীবন চালায়। হরতাল অবরোধের কারণে তারা কাজ করতে পারে না। তাই হরতাল- অবরোধ প্রত্যাহারের দাবিতে এখানে এসেছি। আমরা হরতাল অবরোধ চাই না।’
অপরদিকে জুতা শিল্প সমবায় সমিতির সভাপতি ও লাঙ্গরকোর্ট ইউনিয়নের আওয়ামী লীগের ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা ব্যবসা করে খাই। রাজনীতি করি না। বাঁচার তাগিদে ব্যবসার কারণে হরতাল অবরোধ চাই না। হরতাল অবরোধ প্রত্যাহার চাই।’
এসময় ঝুড়ি, কোদাল, খুন্তি উঁচিয়ে ‘ ভাত দে কাপড় দে, নইলে অবরোধ তুলে নে, বলে পুরুষ ও মহিলা শ্রমিকেরা স্লোগান দিতে থাকেন। প্রায় ১০ মিনিট স্লোগান দিয়ে তারা চলে যান।

