পাবনা প্রতিনিধি : আতাইকুলায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে মঙ্গল প্রামানিক ওরফে মণ্ডল (২৬) নামে এক বিএনপি কর্মী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
আহত মঙ্গল আতাইকুলা থানার ধর্মগ্রামের আব্দুল মালেক প্রামানিক ওরফে মালুর ছেলে।
আতাইকুলা থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, দুপুর দেড়টার দিকে মঙ্গল গোড়া উকিল নামে একজনের মাছের খামারে একটি ঝুপড়ি ঘরে বোমা বানাচ্ছিল। এ সময় বোমাটি বিস্ফোরিত হলে তিনি মারাত্মক আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
এসআই মনির জানান, আহত মঙ্গল এক সময় নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি বাহিনীর সদস্য ছিল এবং বর্তমানের বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হবে।

