ঢাকাTuesday , 28 September 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের কালিয়ার বিষ্ণুপরে অস্ত্রসহ সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র আটক

Link Copied!

নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে অস্ত্রসহ সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র আটক। আটককৃতরা হলো বিষ্ণুপুর গ্রামের রাজ্জাক বিশ্বাসের ছেলে আমির হোসেন (৩৭), জাহাঙ্গির হোসেন মিনার ছেলে মনির হোসেন মিনা (৩৫), মৃত শাহিদুল শেখের ছেলে রিয়াজ শেখ (২৩), মৃত মিজানুর মোল্যার ছেলে রাজিব মোল্যা (৪০) ও মৃত ওমি শেখের ছেলে ইজাজুল শেখ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত ৮টা সাড়ে ৮টা থেকে ওই সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র অস্ত্রসহ এলাকায় ঘোরাফেরা করে। এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ কনি মিয়া পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে রাত ২টা আড়াইটার দিকে একটি বন্দুকসহ আটক করে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ কনি মিয়া আটকের বিষয়ে নিশ্চিত করে বলেন, ওরা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করার পরিকল্পনা করেছিল।