ঢাকাThursday , 5 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাবেক এমপি নিজান-নাজিমের ৫ দিনের রিমান্ড

Link Copied!

BNP-Leaderনিজস্ব প্রতিবেদক : পল্টন থানায় দায়ের হওয়া গাড়ি ভাঙচুরের একটি মামলায় বিএনপি দলীয় সাবেক এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজান ও নাজিমউদ্দিন আহমেদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার বেলা সোয়া তিনটার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের দুজনকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
গতকাল বুধবার দুপুর ২টার দিকে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর অবস্থান কর্মসূচি থেকে বের হওয়ার সময় মতিঝিল থানা পুলিশ তাদের দুজনকেত আটক করে।
খালেদা জিয়ার নির্দেশে আশরাফ উদ্দিন নিজান এবং নিজাম উদ্দিন আহমেদ কাদের সিদ্দিকীর অবস্থান কর্মসূচিতে সংহতি জানাতে গিয়েছিলেন।