ঢাকাWednesday , 15 September 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারীর শ্লীলতাহানি: চিত্ত রঞ্জন দাস আ.লীগ থেকে বহিষ্কার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে রাজধানীর সবুজবাগ থানার সাধারণ সম্পাদক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্ত রঞ্জন দাসকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে আওয়ামী লীগ। আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ এ তথ্য নিশ্চিত করেন। বহিষ্কার নোটিশে তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না এ ব্যাপারে জবাব চাওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে তা জানাতে হবে।
সম্প্রতি নিজ কার্যালয়ে এক তরুণীকে চিত্ত রঞ্জন দাস শ্লীলতাহানি করছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যায় তরুণীকে কাছে টেনে বারবার তাকে জড়িয়ে ধরছেন আওয়ামী লীগের এই নেতা। ভুক্তভোগী তরুণী তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। সেই মামলায় আদালতে হাজিরা দিয়ে চিত্ত রঞ্জন দাস জামিন পান।
তবে চিত্ত রঞ্জন দাস এই ভিডিওকে নাটকের সংলাপ বলে দাবি করেন। তিনি জানান, তার এলাকার বরদেশ্বরী মন্দিরে এটি চিত্রায়িত।