ঢাকাThursday , 9 September 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩ নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত ঢাকা মহানগর দক্ষিণের

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অধীন ডেমরা থানার সারুলিয়া ইউনিয়নের তিন নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে।
বুধবার মধ্যরাতে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন।
তিনি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ডেমরা থানা সারুলিয়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আজিজ প্রধান, সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জয়নাল হাজারী, সাবেক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন মোল্লাকে বহিষ্কার করা হলো।
রিয়াজ বলেন, আমাদের সভায় সিদ্ধান্ত হয়েছে। এটি সুপারিশ আকারে কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হবে।
আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী, বহিষ্কারের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় কমিটি। শাখাগুলো কেবল সুপারিশ আকারে পাঠাতে পারে।
জানা গেছে, ঢাকা মহানগরের ইউনিট কমিটিগুলো গঠনের জন্য মহানগর নেতাদের দিয়ে একটি করে সমন্বয় টিম সংসদীয় এলাকাগুলোতে করে দেওয়া হয়েছে। তারা এরই মধ্যে বিভিন্ন যায়গায় আলোচনা বা সমন্বয় সভাও করেছেন।
সম্প্রতি ডেমরা থানায় সমন্বয় সভা করতে গেলে মহানগর নেতাদের সামনেই স্থানীয় নেতাকর্মীদের দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়। সে কারণে অভিযোগ প্রমাণিত হওয়া তিন নেতার বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
দলীয় সূত্র জানিয়েছে, ইউনিট কমিটি গঠন নিয়ে বুধবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কার্যালয়ে মহানগর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।
বৈঠকে ইউনিট কমিটি গঠনে মহানগর নেতাদের নিজ নিজ এলাকায় কমিটি গঠনে সম্পৃক্ত করার দাবি ওঠে। ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সরফুদ্দিন আহমেদ সেন্টু দাবি করেন, তার বাড়ি লালবাগে, ইউনিট কমিটি গঠনে তাকে দেওয়া হয়েছে ঢাকা-৫ তথা ডেমরা-যাত্রাবাড়ী এলাকায়। নিজ এলাকার ইউনিট কমিটি গঠনেও সংশ্লিষ্ট এলাকার মহানগর নেতাদের সুপারিশ গ্রহণ করার দাবি জানান তিনি।
এ ইস্যুতে বেশ সরগরম বক্তব্য হয় সভায়। সবাইকে শান্ত করে দিয়ে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম সামনের দিকে মহানগর নেতা, সংসদ সদস্য, কাউন্সিলরসহ সবার সঙ্গে সমন্বয়ের নির্দেশ দেন।