ঢাকাWednesday , 8 September 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আবারও দেশের মানুষ জাপাকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়: জিএম কাদের

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, আবারও দেশের মানুষ জাতীয় পার্টিকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়। প্রমাণ হয়েছে অওয়ামী লীগ ও বিএনপির চেয়ে জাতীয় পার্টির শাসন আমলে দেশের মানুষ অনেক বেশি অধিকার ভোগ করেছেন। মানুষ বলছে, এরশাদের আমলেই তারা ভালো ছিলেন।
বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে পার্টির কো-চেয়ারম্যান ও জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট সালমা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
জাপা চেয়ারম্যান বলেন, সুশাসন নিশ্চিত করতেই জাতীয় পার্টির মূল রাজনীতি। মৌলিক ও মানবাধিকারের প্রশ্নে জাতীয় পার্টি কখনোই আপস করবে না।
এসময় তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় আরও আলোচনা করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও মহিলা পার্টির সদস্যসচিব হেনা খান পন্নি। এসময় জাতীয় পার্টির দপ্তর সম্পাদক-২ এমএ রাজ্জাক খান, যুগ্ম-দপ্তর সম্পাদক মাহমুদ আলম উপস্থিত ছিলেন।