ঢাকাWednesday , 8 September 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোলাম পরওয়ারসহ সব জামায়াত নেতার মুক্তি চাইলেন অলি আহমদ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারসহ গ্রেফতার সব নেতার মুক্তির দাবি জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট ও ২০ দলীয় জোটের নেতা ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
বুধবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
অলি আহমদ বলেন, ‘সরকার অন্যায়ভাবে প্রতিশোধ পরায়ন হয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ অন্যান্য প্রবীণ নেতাদের গ্রেফতার করেছে, যা আইনবহির্ভূত কাজ। তারা শান্তিপূর্ণভাবে ঘরে বসে তাদের দলের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করছিল। এতে দোষের কিছু নেই।’
তিনি বলেন, ‘বাংলাদেশে প্রতিটি দলের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার সাংবিধানিক অধিকার রয়েছে। বর্তমানে বাংলাদেশে একদলীয় স্বৈরশাসন কায়েম হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। সব ধরনের অন্যায়-অবিচারের পরিণতি কখনো ভালো হয় না।’
এলডিপি প্রেসিডেন্ট বলেন, ‘আশা করি, সরকার এ সত্যটি উপলব্ধি করে অনতিবিলম্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ আটক সব নেতাকে মুক্তি দিবেন।’