ঢাকাSaturday , 4 September 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লুটেরাদের স্বার্থরক্ষায় এলপিজির মূল্যবৃদ্ধি: ন্যাপ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সরকার লুটেরা ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দফায় দফায় বাড়াচ্ছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।
শনিবার (৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে দলটির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ মন্তব্য করেন।
নেতৃদ্বয় বলেন, যেখানে স্বয়ং সরকারি সংস্থাই বলছে, বড় জাহাজে করে গ্যাস আনা গেলে সিলিন্ডার প্রতি ৩০০-৪০০ টাকা কম রাখা সম্ভব, সেখানে আবারও বিইআরসির মাধ্যমে মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়ে, সরকার ব্যবসায়ীদের অনৈতিক ও অতিরিক্ত মুনাফার সুযোগ করে দিচ্ছে।
তারা বলেন, করোনার আক্রমণে জনজীবন বিপন্ন। বেকারত্ব ও দারিদ্র্যতা বাড়লেও সরকারি দলের নেতা আর লুটেরাগোষ্ঠীর লুটপাট অব্যাহত রয়েছে। এর মধ্যেই চলছে সরকারের মূল্যবৃদ্ধির আগ্রাসন। চাল-ডাল, ভোজ্যতেল, চিনি, আটা-ময়দাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে মানুষ যখন অতিষ্ট, তখন এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধি জনজীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে।
নেতৃদ্বয় বলেন, বিদেশ থেকে গ্যাস আমদানি করা হচ্ছে জনগণের স্বার্থে নয়, লুটপাটের স্বার্থে। বছরজুড়ে সাশ্রয়ী ও নির্ধারিত মূল্যে নিরাপদ সিলিন্ডার মানুষের কাছে পৌঁছাতে বিদেশ থেকে এলপিজি আমদানি ও ব্যবসায়ীদের ওপর নির্ভরশীল হয়ে জনগণের স্বার্থরক্ষা করা যাবে না। এজন্য দেশের স্থল ও সমুদ্রভাগের গ্যাস অনুসন্ধান ও উত্তোলন করতে হবে। সরকারি উদ্যোগে সিলিন্ডার গ্যাস উৎপাদন ও সরবরাহ করতে হবে।
তারা বলেন, সরকারি উদ্যোগে পর্যাপ্ত সিলিন্ডার গ্যাস উৎপাদন না করে একচেটিয়া ব্যবসার মাধ্যমে জনগণের পকেট কেটে লুটেরাদের পকেট ভারী করার সুযোগ করে দিচ্ছে সরকার। অথচ যথাযথভাবে গ্যাস উত্তোলন করে সরকারি উদ্যোগে সাশ্রয়ী দামে ঘরে ঘরে গ্যাস সরবরাহ করা সম্ভব। কিন্তু সরকার সেই পথে না হেঁটে, জনগণের স্বার্থের বিপরীতে লুটেরাদের স্বার্থরক্ষার পথে হাঁটছে।’
নেতৃদ্বয় এলপিজি সিলিন্ডারের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করে, গ্যাস খাতের দুর্নীতি, অপচয় ও অব্যবস্থাপনা দূর করে দেশের গ্যাস দেশবাসীকে সাশ্রয়ী মূল্যে দেওয়ার আহ্বান জানান।