ঢাকাMonday , 23 August 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশকে বিরাজনীতিকরণের ষড়যন্ত্র চলছে: ন্যাপ মহাসচিব

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সরকারের অতিরিক্ত আমলানির্ভরতার কারণে রাজনৈতিক শূন্যতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।
তিনি বলেন, রাজনীতির নামে এখন যা চলছে তা হলো তোষননীতি। এখন রাজনীতিবিদদের চেয়ে আমলাদের বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। ফলে রাজনীতি শূন্য, কোথাও রাজনীতি নেই। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে দেশকে বিরাজনীতিকরণের ষড়যন্ত্র চলছে।
সোমবার (২৩ আগস্ট) নয়া পল্টনের যাদু মিয়া মিলনায়তনে ন্যাপের সাবেক চেয়ারম্যান ও প্রাক্তন মন্ত্রী শফিকুল গানি স্বপনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
ন্যাপ মহাসচিব বলেন, রাজনৈতিক দুর্যোগ মোকাবিলায় রাজনীতিকদের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে। দেশের দুর্দিনে দেশপ্রেমিক ও জনবান্ধব রাজনীতিকেরা যদি দায়িত্ব ও ঝুঁকি না নেন তাহলে আগামীতে দেশকে আরও ভয়াবহ দুর্যোগের মুখোমুখি হতে হবে। তাই দেশ ও জাতির কল্যাণে ব্যাপক গণঐক্য-গণসংগ্রাম জোরদার করতে হবে।
তিনি আরও বলেন, একটা রাষ্ট্রে যখন রাজনীতির নিয়ন্তা হয় আমলাতন্ত্র, তখন সেই রাষ্ট্র একটা ঝুঁকির মধ্যে পড়তে বাধ্য। রাজনীতিহীন একটা রাষ্ট্র হলো রক্তশূন্য এক মানুষের মত। জনমনে প্রশ্ন বাংলাদেশ কি ক্রমশ রক্তশূন্য হয়ে পড়ছে?
ন্যাপের সাবেক চেয়ারম্যানের কথা উল্লেখ করে গোলাম মোস্তফা ভুইয়া বলেন, শফিকুল গানি স্বপন ছিলেন সমাজ পরিবর্তনে গণতান্ত্রিক সংগ্রামের আদর্শে উদ্বুদ্ধ জননন্দিত ও আত্মনিবেদিত রাজনৈতিক নেতা এবং সংগঠক। দেশের সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও গণতান্ত্রিক আন্দোলনেও তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন।
গোলাম মোস্তফা ভুইয়ার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ গণ সংস্কৃতি দল-বাগসদ সভাপতি সরদার শামস আল মামুন (চাষি মামুন), এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, জাতীয় লীগ ভারপ্রাপ্ত সভাপতি ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, জাতীয় স্বাধীনতা পার্টি চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজু, গণরাজনৈতিক জোট-গর্জো সভাপ্রধান সৈয়দ মঈনুজ্জামান লিটু, গণতান্ত্রি ঐক্যের আহ্বায়ক রফিকুল ইসলাম, দলের ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, যুগ্ম মহাসচিব আতিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. আমজাদ হোসেন, মহানগর যুগ্ম সম্পাদক মো. শামিম ভুইয়া প্রমুখ।