ঢাকাWednesday , 4 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হত্যাযজ্ঞ একাত্তরকে হার মানিয়েছে

Link Copied!

tukuনিজস্ব প্রতিবেদক : দেশের মানুষ হরতাল অবরোধ প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। একই সঙ্গে তিনি বলেন, ‘চলমান হত্যাযজ্ঞ একাত্তর সালকে হার মানিয়েছে।’
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক ছাত্রলীগ আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শামসুল হক টুকু বলেন, ‘দেশের সব সাংবাদিক, বুদ্ধিজীবী ও শ্রেণী পেশার মানুষ সরকারের সঙ্গে একাত্মতা জানিয়ে বিএনপি ও জামায়াতের ডাকা হরতাল ও অবরোধ কর্মসূচি প্রত্যাখ্যান করেছেন। তারা তাদের ডাকে সাড়া দিচ্ছেন না।’
সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের মানুষ আজ জেগে উঠেছে। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ এগিয়ে যাচ্ছে। তাই তাদের চোখে সহ্য হচ্ছে না। তারা সারাদেশে অবরোধের নামে জ্বালাও পোড়াও শুরু করেছে।’
বিএনপির ডাকা হরতাল ও অবরোধ প্রত্যাখ্যান করে জনগণকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সব শ্রেণী পেশার মানুষকে তাদের ডাকা হরতাল ও অবরোধ প্রত্যাখ্যান করতে হবে। সেই সঙ্গে রাজপথে নেমে তাদেরকে প্রতিহত করতে হবে। নইলে আমরা কেউই শান্তিতে থাকতে পারবো না।’
টুকু বলেন, ‘আজ সারাদেশে যে হত্যাযজ্ঞ চলছে তা একাত্তর সালকে হার মানিয়েছে। তাদের বর্বরতার শিকার হচ্ছেন সাধারণ খেটে খাওয়া মানুষ।’
এসময় বক্তব্য রাখেন রাবির সাবেক সাধারণ সম্পাদক দীপু আহমেদ, যুগ্ম-সেক্রেটারি আমিন, সাংসদ আইনুদ্দিন ও সরদার আহমেদ হোসেন প্রমুখ।