ঢাকাWednesday , 4 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘আপনি ভাবলেন শুধু নাতনীদের কথা’

Link Copied!

mozammel-Khaledaনিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘দুই নাতনিকে পরীক্ষা দিতে মালয়েশিয়ায় পাঠিয়েছেন অথচ হরতাল-অবরোধের নামে সহিংসতা করে দেশের ১৫ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছেন। আপনি দেশের পরীক্ষার্থীদের কথা ভাবলেন না, ভাবলেন শুধু নাতনীদের কথা।’
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত পৃথক তিনটি মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
হরতাল-অবরোধের প্রতিবাদে বাংলাদেশ গণতন্ত্র রক্ষা পরিষদ, সম্মিলিত মুক্তিযোদ্ধা ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি, নিঃস্বার্থ মানবাধিকার সোসাইটি নামে তিনটি সংগঠন এসব মানববন্ধনের আয়োজন করে।
আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি পাকিস্তান। তাই আজ তারা এ দেশকে অস্থিতিশীল করতে জঙ্গিবাদীদের অর্থ দিয়ে সাহায্য করছে। আর তাদের দোসর হিসেবে কাজ করছে খালেদা জিয়া।’
তিনি বলেন, ‘জনগণ বিএনপির হরতাল-অবরোধকে প্রত্যাখ্যান করেছে তারপরও একের পর এক মানুষ হত্যা করছে তারা।’
জনপ্রতিরোধের মুখে নাশকতার নেত্রী খালেদার রাজনৈতিক কবর রচিত হবে বলেও মন্তব্য করেন তিনি।
এসময় জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে গুলি করতে আইনশৃঙ্খলাবাহিনীর প্রতি আহ্বান জানান মন্ত্রী।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, আওয়ামী লীগ উপ কমিটির সহ-সম্পাদক এম এ করিম, নিঃস্বার্থ মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান মো. জাকির হোসেন শেখ প্রমুখ।