নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের কলঙ্কের কালো দাগ ইতিহাসের পাতা থেকে মুছে ফেলতে এ হত্যার মাস্টার মাইন্ড, প্রধান কুশীলব জিয়াউর রহমানের মরণোত্তর বিচার করতে হবে।
শনিবার (১৪ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে সকালে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় বক্তৃতাকালে তিনি এ দাবি জানান।
সংগঠনের সভাপতি শিল্পী রফিকুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু। এছাড়া বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি আবদুল জলিল, অরুনা বিশ্বাস, অরুন সরকার রানা প্রমুখ।

