ঢাকাSunday , 8 August 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কর্মহীন পরিবারে মাসে ১০ হাজার টাকা সহায়তা দাবি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : করোনায় কাজ হারানো পরিবারে সরকারিভাবে পরিবারপ্রতি মাসে ১০ হাজার টাকা সহায়তা দেয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
রোববার (৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাপা চেয়ারম্যান এই আহ্বান জানান।
তিনি বলেন, ভালো নেই করোনায় কর্মহীন পরিবারের কয়েক কোটি মানুষ। বিভিন্ন গবেষণা সংস্থার রিপোর্ট অনুযায়ী, করোনাকালে নতুন করে প্রায় আড়াই কোটি মানুষের দারিদ্রসীমার নিচে নেমে গেছে। আগে থেকেই অন্তত সাড়ে তিন কোটি মানুষের বসবাস দারিদ্রসীমার নিচে।
জিএম কাদের আরও বলেন, যাদের টাকায় প্রায় সাড়ে ছয় লাখ কোটি টাকার বাজেট পাস হয়েছে সংসদে। তাদের অবস্থা শোচনীয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরিবারপ্রতি মাসে ১০ হাজার টাকা অর্থসহায়তা দিতে সরকারের প্রতি দাবি জানাচ্ছি। স্বচ্ছভাবে দুই কোটি পরিবারের মধ্যে এই অর্থ বণ্টন করলে দরিদ্র পরিবারগুলো উপকৃত হবে। এতে দেশের প্রতি মাসে খরচ হবে মাত্র ২০ হাজার কোটি টাকা।
তিনি আরও বলেন, দেখা গেছে তিন লাখ ৩৩ হাজার ১৬৬ জন জনসংখ্যার একটি নির্বাচনীয় এলাকায় শতকরা ৩৩ ভাগ সরকারি হিসেবে দরিদ্র। তাদের সংখ্যা এক লাখ নয় হাজার ৯৪৫ জন। সেখানে ২০২০-২০২১ অর্থবছরে নগদ অর্থসহায়তা দেয়া হয়েছে এক কোটি ১৯ লাখ ৪২ হাজার ৭০ টাকা। আর খাদ্যশস্য বিতরণ করা হয়েছে ৮৮ লাখ ৯৯ হাজার ৬৭৯ টাকার। এছাড়াও শিশুখাদ্য ও পশুখাদ্য বিতরণ করা হয়েছে। সর্বমোট বরাদ্দ হয়েছে দুই কোটি ১০ লাখ ৪১ হাজার ৭৪৯ টাকা।
জিএম কাদের আরও বলেন, এই হিসাবে বছরে জনপ্রতি বরাদ্দ ১৯১ টাকা আর প্রতি মাসে জনপ্রতি বরাদ্দ মাত্র ১৬ টাকা। মাসে মাত্র ১৬ টাকা সরকারি সহায়তায় একজন দরিদ্র মানুষের জীবন বাঁচেনা মন্তব্য করে তিনি দ্রুত দরিদ্র ও কর্মহীন মানুষের আর্থিক সাহায্য দেয়ার দাবি জানান।