ঢাকাSunday , 8 August 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্যারিস্টার সুমনকে যুবলীগ থেকে অব্যাহতি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : যুবলীগের আইন সম্পাদক ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে অব্যাহতি দেয়া হয়েছে। শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সংগঠনটির দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ।
তিনি বলেন, ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে যুবলীগের আইন সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ইতোমধ্যে অব্যাহতির চিঠিতে স্বাক্ষর করা হয়েছে। উপ-দফতর সম্পাদক অফিসে যাচ্ছেন। রাতের (৭ আগস্ট) মধ্যেই ই-মেইলে তাকে (ব্যারিস্টার সায়েদুল হক সুমন) চিঠিটি পাঠিয়ে দেবেন।
এর আগে, একটি দলীয় কর্মসূচিতে একজন ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) স্লোগান দেয়া নিয়ে ফেসবুক লাইভ করেন সুমন। প্রজাতন্ত্রের কর্মচারী হয়েও ওই ওসির এমন কাজের সমালোচনা করেন তিনি। এর পরিপ্রেক্ষিতে তাকে যুবলীগ থেকে অব্যাহতি দেয়ার দাবি করেন সংঠনের কতিপয় নেতাকর্মী। তারপর আজ এ সিদ্ধান্ত জানাল যুবলীগ।