ঢাকাWednesday , 4 August 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে কাজ করার আহ্বান বাবলার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু নিয়ন্ত্রণে দলমত নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা।
বুধবার (৪ আগস্ট) শ্যামপুর খন্দকার রোডে ডেঙ্গু প্রতিরোধে শ্যামপুর-কদমতলীর ৭ নম্বর ওয়ার্ডে সাত দিনব্যাপী এডিস মশা নিধনের কীটনাশক ছিটানো কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
বাবলা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ইতোমধ্যে ব্যাপক কার্যকর কর্মসূচি গ্রহণ করেছেন। আমাদের পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের নির্দেশে নির্বাচনী এলাকায় আমি এডিস মশা নির্মূলে কীটনাশক ছিটানো কর্মসূচি পরিচালনা করছি।
তিনি বলেন, প্রতিটা পরিবারের সদস্যদের উচিত নিজেদের ও সমাজের মানুষকে ডেঙ্গুর হাত থেকে বাঁচানোর জন্য অবশ্যই নিজ আঙ্গিনা ও বাড়ির ছাদ পরিষ্কার রাখা। এছাড়া এডিস মশা জন্মানোর আশঙ্কা রয়েছে এমন স্থানগুলোকে অবশ্যই পরিষ্কার রাখতে স্ব-স্ব এলাকার রাজনৈতিক নেতাকর্মী ও সামাজিক সংগঠন এবং সুশীল সমাজের ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।
বাবলা আরও বলেন, করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার যেভাবে বেড়ে চলছে, তাতে আমরা যদি এখনও সচেতন না হই, তাহলে আমাদের চরম দুর্ভোগ পোহাতে হবে। তাই সকলকে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রেখে চলা ও করোনা প্রতিরোধে টিকা গ্রহণ করা জরুরি।
শ্যামপুর-কদমতলী থানা জাতীয় পার্টির যৌথ উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন দে, যুগ্ম প্রচার সম্পাদক শেখ মাসুক রহমান।