ঢাকাTuesday , 3 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কৃষি তথ্য সার্ভিসের নতুন পরিচালক কৃষিবিদ মিজানুর রহমান

Link Copied!

Mizanur rahman copyনিজস্ব প্রতিবেদক : কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন রাজধানীর খামারবাড়িস্থ কৃষি তথ্য সার্ভিস (এআইএস)’র পরিচালকের পূর্ণ দায়িত্ব পেলেন কৃষিবিদ মিজানুর রহমান। গত ১ ফেব্রুয়ারি কৃষি মন্ত্রণালয়ের এক আদেশে তাকে এ দায়িত্ব দেয়া হয়। গত ১১ জানুয়ারি থেকে একই পদে ভারপ্রাপ্ত দায়িত্বে ছিলেন তিনি। এর আগে তিনি এআইএস’র  প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মিজানুর রহমান ১৯৬০ সালে চাঁদপুর জেলার ফরিদগঞ্জের ধানুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৩ সালে (৫ম ব্যাচ) বিসিএস (কৃষি) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৮৫ সালে ফেনী জেলার দাগনভূঁইয়ায় চাকরি জীবন শুরু করেন।
তার পিতা মৃত একেএম মজিবুল হক এবং মাতা মোসাম্মত মমতাজ বেগম। মিজানুর রহমান তিন মেধাবী সন্তানের জনক। বড় মেয়ে সুমাইয়া রহমান (তিথী) ঢাকা মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত, ছেলে মাহমুদুর রহমান নটরডেম কলেজের এইচএসসি পরীক্ষার্থী এবং ছোট মেয়ে হুমারা আদিবা মতিঝিল আইডিয়াল স্কুলের এসএসসি পরীক্ষার্থী। মিজানুর রহমানের স্ত্রী মাহমুদা রহমান একজন গৃহিনী।