ঢাকাTuesday , 3 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কিমার সঙ্গে বাঁধাকপির মাখামাখি

Link Copied!

badhakopiলাইফস্টাইল ডেস্ক : শীতকালীন সবজী বাঁধাকপি খেতে খেতে একঘেয়েমী চলে এসেছে। শীতের এই সময়টাতে অনেকে আবার বাঁধাকপি খাওয়া বাদ দিয়েছেন। কিন্তু কিমার সঙ্গে বাঁধাকপির মাখামাখিতে অসাধারণ স্বাদটা কি নেয়া হয়েছে? না হলে আজই বাসায় কিমা কপির তৈরি করতে পারেন। নইলে মিস করবেন কিন্তু….
যা যা লাগবে
বাঁধাকপি কুচি ৩০০ গ্রাম, খাসি বা গরুর মাংসের কিমা ২০০ গ্রাম, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, পিঁয়াজ কুচি ২টি, গরম মসলা গুড়া ১ চা চামচ, টমেটো কুচি আধা কাপ, চিনি আধা চা চামচ, মরিচ গুঁড়া পরিমাণমতো, হলুদ গুঁড়া আধা চা চামচ, লবণ পরিমাণ মতো, তেল ৪ টেবিল চামচ।
যেভাবে করবেন
বাঁধাকপি আর মাংসের কিমা সেদ্ধ করে পানি ছেঁকে নিতে হবে। তেল গরম হলে পিঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামী করে ভাজুন। এবার বাঁধাকপি আর কিমা বাদে সবকিছু দিয়ে নাড়তে থাকুন। একটু নরম হয়ে এলে বাঁধাকপি কিমা দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে সামান্য পানি দিয়ে অল্প আঁচে ৫ মিনিট ঢেকে রান্না করতে হবে। ঝোল মাখা মাখা হলে নামিয়ে আনতে হবে। এবার গরম মশলার গুঁড়ো ছিটিয়ে পরিবেশন করুন কিমা কপি।