ঢাকাSunday , 7 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পদত্যাগের সিদ্ধান্ত নিচ্ছেন জাপার মন্ত্রীরা

Link Copied!

ershad-2 এরশাদ {focus_keyword} পদত্যাগের সিদ্ধান্ত নিচ্ছেন জাপার মন্ত্রীরা ershad 2ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সরকারের মন্ত্রী পরিষদ থেকে জাতীয় পার্টি মন্ত্রীরা পদত্যাগের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বলে জানিয়েছেন পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।

রোববার দুপুরে ঢাকা থেকে হবিগঞ্জ যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে হোটেল রাজমণীতে যাত্রাবিরতিকালে এরশাদ একথা জানান।

গণমাধ্যমের স্থানীয় কর্মীদের প্রেসব্রিফিংকালে পার্টির চেয়ারম্যান বলেন, ‘মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগের বিষয়ে পার্টির প্রেসিডিয়াম পর্যায়ে আলোচনা হয়েছে এবং আলোচনা চলছে। এখন থেকে জাতীয় পার্টি সত্যিকারের বিরোধীদলের ভূমিকা পালন করবে।’

আগামীতে ক্ষমতায় যাওয়ার দৃঢ় আশাবাদ ব্যক্ত করে এরশাদ বলেন, ‘জাতীয় পার্টির পালে হাওয়া লেগেছে। আগামীতে আমরা ক্ষমতায় যাবে এবং সরকার গঠন করবে। তাই সারাদেশে নেতাকর্মীরা উজ্জীবিত হচ্ছে।’

এসময় জাপা চেয়ারম্যানের সঙ্গে ছিলেন- পার্টির ভাইস প্রেসিডেন্ট ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, সহকারী পুলিশ সুপার (এএসপি- সদর সার্কেল) শাহ আলম বকাউল, আশুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মো. জহুরুল ইসলাম মাস্টার এবং সদস্য সচিব মেরাজ শিকদারসহ অসংখ্য নেতাকর্মী।

এর আগে অ্যাডভোকেট জিয়াউল হক মৃধার নেতৃত্বে ভৈরব টোল প্লাজা থেকে অর্ধশতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রাসহ পার্টির চেয়ারম্যানকে আশুগঞ্জে রাজমণী হোটেলে নিয়ে আসা হয়।