
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)’র আওতাধীন ময়মনসিংহস্থ সেচ ভবনের সম্মেলন কক্ষে ময়মনসিংহ বিভাগ এবং ঢাকা বিভাগের টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলায় ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্পের উদ্যোগে গতকাল ১৪ জুন খাদ্য নিরাপত্তায় পানির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)’র আওতাধীন ময়মনসিংহ বিভাগ এবং ঢাকা বিভাগের টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলায় ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্পের উদ্যোগে গতকাল ১৪ জুন ময়মনসিংহস্থ সেচ ভবনের সম্মেলন কক্ষে খাদ্য নিরাপত্তায় পানির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিএডিসি’র বীজ, সার ও সেচ দপ্তরের দপ্তর প্রধানগণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ময়মনসিংহ বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য পরিচালক (ক্ষুদ্রসেচ) প্রকৌশলী মো. জিয়াউল হক। বিশেষ অতিথি ছিলেন প্রধান প্রকৌশলী (সওকা) প্রকৌশলী শাহাব উদ্দিন তালুকদার, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) (পূর্বাঞ্চল) প্রকৌশলী মো. আব্দুল করিম ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) (পশ্চিমাঞ্চল) প্রকৌশলী ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) প্রকৌশলী মো. লুৎফর রহমান। মুখ্য আলোচক হিসেবে মূল প্রবন্ধের উপর আলোচনা করেন বাকৃবি (ময়মনসিংহ)’র ডিন (কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ) অধ্যাপক ড. মো. নূরুল হক। সেমিনারে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগ এবং ঢাকা বিভাগের টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলায় ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মুহাম্মদ বদরুল আলম।

