
গতকাল ১৪ জুন বিএডিসি’র আওতাধীন বৃহত্তর বগুড়া ও দিনাজপুর জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্পের চলমান বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য এবং মা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সাহাদারা মান্নান। এ সময় প্রকল্প পরিচালক প্রকৌশলী শহীদুল আলম, নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলী এবং বিভিন্ন স্তরের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)’র আওতাধীন বৃহত্তর বগুড়া ও দিনাজপুর জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্পের চলমান বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য এবং মা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সাহাদারা মান্নান। গতকাল ১৪ জুন বগুড়ার সোনাতলা উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
কার্যক্রম পরিদর্শনকালে প্রকল্প পরিচালক প্রকৌশলী শহীদুল আলম, নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন। সাহাদারা মান্নান প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন প্রতিটি সাইটে উপস্থিত কৃষকদের সাথে তিনি মতবিনিময় করেন। পরিদর্শনকৃত কার্যক্রমগুলো হলো নিশ্চিতপুর.০. ৫ কিউসেক সোলারচালিত এলএলপি স্কীম, ভেলুর পারা ১৫ মি বক্স কালভার্ট, সোনকানিয়া ০. ৫ কিউসেক সোলারচালিত এলএলপি স্কীম-এর সুইচ টিপে সেচযন্ত্র চালু। এছাড়া, জমির জলাবদ্ধতা নিরসনের জন্য বারিড পাইপ দিয়ে নির্মিত মাঝারি আকারের হাইড্রোলিক স্ট্রাকচারের উদ্বোধনও করেন তিনি। এই স্ট্রাকচারের মাধ্যমে ২০০ একর জমির জলাবদ্ধতা নিরসন করা করা সম্ভব হয়েছে এবং জাতীয় পর্যায়ে প্রায় ১ কোটি টাকার খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এ সময় সাংসদ সাহাদারা মান্নান প্রকল্পের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং কৃষি ও কৃষকের আর্থ-সামাজিক আবস্থার উন্নয়নে এ ধরণের আরো প্রকল্প গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানা।

