ঢাকাSunday , 7 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পরাজিত করেছিলেন জিয়া, ছাড় দিলেন হাসিনা

Link Copied!

ফখরুল২ {focus_keyword} পরাজিত করেছিলেন জিয়া, ছাড় দিলেন হাসিনা kjuqx0c6 e1407159363524নিজস্ব প্রতিবেদক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জাতিসংঘের অস্থায়ী পরিষদের সদস্য পদে জাপানকে বাংলাদেশ ছাড় দিয়েছে। অথচ ১৯৭৯ সালে জিয়াউর রহমান এ জাপানকেই পরাজিত করে বাংলাদেশকে জাতিসংঘের অস্থায়ী সদস্য বানিয়েছিলেন। তবে বন্ধু হিসেবে জাপান প্রতিশ্রুতি রক্ষা করবে বলেও আশা করেন তিনি।

রোববার বিকেলে রাজধানীর জাতীয় গ্রন্থাগার মিলনায়তনে মাধ্যমিক পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

‘আমরা কজন’ নামের একটি সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।

এর আগে ফখরুল শিক্ষার্থীদের কাছে জানতে চান তিনি রাজনৈতিক বক্তব্য দেবেন কিনা। এ সময় হল ভর্তি শিক্ষার্থীরা সমস্বরে না উচ্চারণ করলেও পরে তিনি রাজনীতি নিয়ে অনেক কথাই বলেন।

বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদ সদস্যদের হাতে দেয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এ সংসদে জনগণের প্রতিনিধিত্ব নেই। এটা আমরা সমর্থন করি না।’

ফখরুল বলেন, ‘আজ সমাজে মূল্যবোধের ধ্স নেমেছে। এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এ কাজে নবীনদের এগিয়ে আসতে হবে। তবে তোমাদের এই মুহূর্তে রাজনীতি করতে বলছি না। কিন্তু রাজনীতি সচেতন হতে হবে। দরিদ্র-হতাশা থেকে বেরিয়ে আসতে নবীনদের কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘আগে টেলিভিশনে অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান হত যা ইয়ংদের আকৃষ্ট করতো। এখন তাতে রাজনৈতিক টক শো হয়। সাংবাদিকরা ঝগড়া ছাড়া নিতে চায় না। এ সমাজ পচে গেছে।’

মেধাবী কিশোর-কিশোরীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি নিজে শিক্ষক, আমার পরিবারের অন্য সদস্যরাও শিক্ষকতার সঙ্গে জড়িত। আমি যখন শিক্ষার্থীদের কোনো অনুষ্ঠানে যাই তখন সেটাকে গৃহ মনে হয়।’

এ সময় তিনি মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

এতে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।