ঢাকাSaturday , 12 June 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঘুমিয়ে থাকা বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা

Link Copied!

রংপুর প্রতিনিধি : রংপুরের মিঠাপুকুরে ঘুমিয়ে থাকা বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছেলে। এ ঘটনায় শনিবার (১২ জুন) দুপুরে নিহতের চাচাতো ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আদিবাসীপল্লীর ক্ষুদ্র নৃ গোষ্ঠীর বাসিন্দা মোংলা কুজুর স্থানীয় একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। সম্প্রতি পারিবারিক বিরোধ নিয়ে বাবা ও ছেলের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। ঘটনার দিন শুক্রবার বিকেলে মোংলা কুজুর নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় তার ছেলে জীবন কুজুর ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় তার মাথায় কুড়াল দিয়ে কুপিয়ে পালিয়ে যান।
এতে মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হলে ঘটনাস্থলেই মোংলা কুজুর মারা যান। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই আতুল কুজুর বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জাকির হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকেই আসামি জীবন কুজুর পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’